নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফের একটি ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুস সিকদার (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন।
পরিবারের দাবি, বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আটকে রাখা হয় ইউনুসকে। এরপর ৭০ লাখ টাকা দাবি করে তারা। পরে সকালে ফেরত দেওয়ার কথা বললেও, ব্রিজে মিলে লাশ।
এ বিষয়ে নিহত সাবেক মেম্বার ইউনুসের স্ত্রী কহিনুর আক্তার বলেন, আমার স্বামীকে দাওয়াতের কথা বলে পরিকল্পিতভাবে হত্যা করেছে আলম শফুর গ্রুপ। তাদের সঙ্গে তার কোনো টাকার লেনদেন ছিল না। তারা সকালে স্বামীকে জীবিত ফেরত দেবে বলেছিল, সকালে পেলাম শুধু লাশ। অনলাইন।