খুলনা সিটি কর্পোরেশনের ১ম মেয়র  সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বয়রা স্মরণসভা অনুষ্ঠিত

ফাইল ছবি।

অদ্য ৫ নভেম্বর বুধবার খুলনা সিটি কর্পোরেশনের ১ম মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজকর্মী ও খুলনা সিটি মুসলীমলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বয়রা ইসলামীয়া কলেজ প্রাঙ্গণে সকাল ১০ টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন অত্র কলেচের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অদ্যাপক ফকির রেজাউদ্দিন, অধ্যাপক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক শেখ মোস্তফা কামাল, সিনিয়র এ্যাডঃ আক্তার জাহান রুকু, অধ্যাপক মোকাররম হোসেন, অধ্যক্ষ হাকীম, নৃপেন্দ্রনাথ বৈরাগী, কলেজের প্রতিষ্ঠাতাসদস্য জাহিদুল ইসলাম, দাউদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুস সালাম আকুঞ্জী, দোয়া পরিচালনা করেন পেশ উমাম মাওলানা আনিসুর রহমান। খবরঃ বিজ্ঞপ্তির