নিউজ ডেস্কঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে আবদুর রাজ্জাকের (৫৫) মরদেহ উদ্ধার হয়। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ।
তাঁর বুক, পেটসহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে(গনমাধ্যমে প্রকাশ) ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।