নিউজ ডেস্কঃ
‘কমিশনের সুপারিশ অনুযায়ী প্রক্রিয়া যদি সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিতে পারি, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। আমরা অতীত থেকে মুক্ত হতে চাই। নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদ বাস্তবায়ন কীভাবে হবে তার ওপর।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ হস্তান্তরের সময় ঐকমত্য কমিশনের সদস্যদের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ হস্তান্তরের সময় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
এ সময় কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।