শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে আগ্রহী সাংবাদিক খালেদ মহিউদ্দিন বিষয়ক জনপ্রতিক্রিয়া  

সাংবাদিক ও বহুল পরিচিত টকশো বিশেষজ্ঞ খালেদ মহিউদ্দিন সম্প্রতি ঢাকায় একটি সেমিনারে বলেছেন- তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে আগ্রহী । এ বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

 

জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক– সাংবাদিক খালেদ মহিউদ্দিন কেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে আগ্রহী? যেখানে এ বিষয়ে আইনের বাধ্যবাধকতা তো রয়েছেই। 

 

এমন আগ্রহ কিংবা ইচ্ছাকে অনেকে খুব অবাক ভাবেই গ্রহণ করেছেন। প্রথমত, বিষয়টিকে কেউ কেউ নতুন কিছু তথ্য সংগ্রহের লক্ষ হিসাবে দেখছেন।কেউ কেউ আবার সেই অতি চর্চিত শব্দ “মেটিকুলাস” কোন লক্ষ কি না? সেভাবেই নিরূপণ করছেন। আদতে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এই অভিরুচিকে – কেয়ারফুলি নেওয়া উচিত। কারণ, বিগত সময় ক্ষমতায় থাকাকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি ( বিভিন্ন টকশোতে) একজন শক্ত সমালোচক ছিলেন বলেই সর্বজনবিদিত ।- জনপ্রতিক্রিয়া। ২৮.১০.২৫ ইং