নিউজ ডেস্কঃ
অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন (গণমাধ্যমে- প্রকাশ) এ তথ্য জানান।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি

এদিকে আওয়ামী -যুবলীগের দপ্তর সেল থেকে আজ ২৮ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।