জুলাই ২৪’ এর পর থেকে ২৫ জন আওয়ামী লীগের নেতা হেফাজতে হৃদরোগে মৃত্যুর হলেও কিছু ব্যক্তির মৃতদেহে “নির্যাতনের চিহ্ন” দেখা গেছে

রাজনীতিবিদ, বিচারক, আইনজীবী, সাংবাদিক, এবং অভিনেতা ও গায়কদের মতো আওয়ামী লীগের সাথে সামান্য সম্পৃক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। এই বার্তায় আরও বলা হয়েছে যে, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ২৫ জন আওয়ামী লীগের নেতা হেফাজতে মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কিছু ব্যক্তির মৃতদেহে “নির্যাতনের চিহ্ন” দেখা গেছে। 

লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওলস কেসি আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল ১৫ যোগাযোগ দায়ের আবেদনে  একটি অংশে এই বিবরণ উল্লেখ করা হয়েছে।