প্রতীকী ছবি।
মন্তব্যমূলক অভিমতঃ
বাংলাদেশ ২০১০ সালের ২৩ মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছর ১ লা জুন থেকে বাংলাদেশে কার্যকর হয়। ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসাবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবাধিকার লংঘনের অভিযোগ এনেছে।
অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ । আওয়ামীলীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে।
উল্লেখ্য, নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লংঘণের অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। এবার দেখা যাক, আন্তর্জাতিক মঞ্চে কী ঘটবে!
রাজনৈতিক বিশ্লসকরা মনে করছেন,
বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বার বার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলো ইউনূস ও তার সঙ্গীরা। কিন্তু আওয়ামী লীগও জানে কী করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। মিঃ ইউনূস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন, তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকেই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে , কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে।