নিউজ ডেস্কঃ
২২ দিনের নিষেধাজ্ঞার পর চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটসহ আশপাশের হাটবাজারগুলোতে আসছে অধিকাংশই বরফ যুক্ত ইলিশ। দেখে যে কেউ সহজেই বুঝে, এসব ইলিশ দীর্ঘসময় বরফ যুক্ত ফ্রিজিং করা। যে কারণে এসব ইলিশের স্বাদ ও গুণগত মান নিয়ে ক্রেতাদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ইলিশ বিক্রির বাজারগুলোতে গেলে এ দৃশ্য উঠে আসে।
২৫ অক্টোবর মধ্যরাত হতে জেলেরা আবার নদীতে মাছ ধরা শুরু করেন। ২৬ অক্টোবর থেকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটসহ বাজারগুলোতে ছোট-বড় সব ধরনের ফিশিং বোট নিয়ে মাঝিরা ইলিশ মাছ নিয়ে আসতে শুরু করে। অথচ বাজারে দৃশ্যমান রাখা ইলিশগুলো দেখে সহজেই বোঝা যাচ্ছে এগুলো যে দীর্ঘদিন ফ্রিজিং করা। তাহলে টাটকা ইলিশ কই?