নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের (ইউনুস সরকারের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা ) রাজধানী ঢাকার ১০টি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বের করা এসব মিছিল থেকে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টোপাশ থেকে মিছিল বের করেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
“সকাল পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল কুড়িলের দিক থেকে কুর্মিটোলা হাসপাতালের দিকে আসে। তখন পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।
“এছাড়া একই মিছিল থেকে খিলক্ষেত থানাও ৪ জনকে আটক করে। মাঝখানে ডিভাইডার থাকায় ওই পার্শ্বের পুলিশ চারজনকে আটক করে।” অনলাইন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঢাকার শনির আখরা এলাকায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করে।
যাত্রাবাড়ী এলাকার এ কয়েকশ আওয়ামী লীগের লোকজন মিছিল করছে। তারা ডেমরা রাস্তা ধরে যাত্রাবাড়ীর দিকে অগ্রসর হয়েছে।”
ওয়ারীর জয়কালি মন্দির এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ (গনমাধ্যমে প্রকাশ) বলেন, “এই মিছিলে কারা ছিল, আমরা শনাক্ত করার চেষ্টা করছি, মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের কর্নার থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল বের করে।
তেজগাঁও শিল্পাঞ্চলে সোয়া ১১টার দিকে ভূমি ভবনের দক্ষিণ দিক দিয়ে আওয়ামী লীগের কয়েকশ লোকজনের একটি মিছিল হয়েছে ।,
সে সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।”
রমনার মৎস্য ভবন এলাকায় কয়েকশত নেতাকর্মী নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া মতিঝিলের দিলকুশাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকার আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতারের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়।