নিউজ ডেস্কঃ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যেই পুরো বিমানবন্দরে কালো ধোঁয়ায় বরে ওঠে ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, কারো ভিলেজে যে অংশ আগুন লাগে, সেখানে সাধারনত আমদানি করা পণ্য মজুদ রাখা হয় ।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আরো বেশ কয়েকটি তাদের সহায়তা করতে যোগ দেয় এ পর্যন্ত ৩৬ টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে সক্রিয় আছে।।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে (অনলাইন) , বিমান বাহিনী ২ টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ । বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এরইমধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে ।