এমএসিপি প্রকল্পের আওতায় খুলনা মহানগরীতে আরবান ইপিআই বিষয়ক
রিভিউ সভা আজ সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র
তালুকদার আব্দুল খালেক। টিকাদান কার্যক্রমকে আরো শক্তিশালী করা এবং
দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সমতায় উন্নীত করা
এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
সভায় মহানগরী এলাকায় ইপিআই কর্মসূচীতে ৯৮ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত
হয়েছে এবং তা জাতীয় পর্যায়ের লক্ষ্যমাত্রার সমপর্যায়ে রয়েছে বলে অবহিত
করা হয়। সিটি মেয়র লক্ষ্যমাত্রার হার শতভাগে উন্নীত করার জন্য সম্প্রসারিত
টিকাদান কর্মসূচিকে আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে
নির্দেশ দেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব)
লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য
বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, কেসিসি’র
কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সচিব মোঃ আজমুল হক, প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম
কামাল হোসেন, ইউনিসেফ এর হেলথ অফিসার ডা. এস এম নাজমুল
আহসান, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম
প্রমূখ সভায় বক্তৃতা করেন। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত
টিকাদান কর্মসূচির জোন ইনচার্জবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির