খুলনাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকারঃ খুলনা সিটি মেয়র 

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে
স্বাস্থ্যসম্মত সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের
সহযোগিতা দরকার। নগর অধিক্ষেত্রে দায়িত্বশীল সকল স্বেচ্ছাবেসী
সংগঠনসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ এগিয়ে আসলে মহানগরীকে
স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত করা অনেক সহজ হবে। তিনি বলেন, কেসিসি
নগরীকে সুন্দরভাবে গড়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক
নাগরিকের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে তা বিঘিœত হচ্ছে বলে
তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ (সোমবার) সকাল ৯টায় নগরীর শন্তিধাম মোড়সহ ২৩ নং
ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির
বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাব এ পরিচ্ছন্নতা
অভিযানের আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে ও বেলুন উড়িয়ে
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে সিটি মেয়র আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য
সংস্থা বিশ্বের পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে কাজ
করছে যার মধ্যে খুলনা শহর অন্যতম। এ প্রচেষ্টা সফল করতে তিনি নগরবাসীর
আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র কাউন্সিলর আলহাজ্ব ইমাম হোসেন চৌধুরী ময়না, খুলনা
মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট এ্যাড. শামিমা
সুলতানা শীলু, সহ-সভাপতি এ্যাড. শফিউল আলম সুজন, সাধারণ সম্পাদক
মোঃ কামরুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মির্জা নূরুজ্জামান, সুন্দরবন
লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট দিলারা নাসরিন, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের
এডমিনিস্ট্রেটর রাখি জামান, লায়ন্স ক্লাবের সদস্য কাজী এনায়েত কবীর
ডনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর; বিজ্ঞপ্তির