শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভভ্রতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবেঃ মনিরুজ্জামান মন্টু

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাথে আসন্ন শারদীয় দূর্গোৎসব সাচ্ছন্দে পালনের লক্ষে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে অদ্য বেলা ১২.০০ ঘটিকায় খুলনা জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান আতাউর রহমান রুনুসহ খুলনা জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভষক গৌর চন্দ্র ঢালী, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের শারদীয় দূর্গোৎসবের মনিটরিং সেলের সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা পূজা পরিষদের ধর্মীয় বিষয়ক সম্পাদক দীপঙ্কর মন্ডল লিটন, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, গনেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, প্রবীর রায়, দিলীপ কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-গণ সংযোগ সম্পাদক অলোক শীল, রূপসা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর বালা, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক অনুপম মিত্র, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব রাম প্রসাদ রায় ও বিদ্যুৎ কুমার রায়, জেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য শঙ্কর সাহা, রঞ্জন কুমার সাহা, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদৃশ অদিত্য মন্ডল, দিঘলিয়া সদর ইউনিয়ন শাখা পূজা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সমীরণ রায়সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন অনাগতকাল ধরে আমাদের এ অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল উৎসব অনুষ্ঠানাদি পালন করে আসছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান সকলের সম্প্রীতির বন্ধনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। আপনারা আমাদের সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দূর্গোৎসবের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলবেন। জন্মলগ্ন থেকে জাতীয়তাবাদী দল আপনাদের পাশে ছিল এবং আগামীতে সকল উৎসব অনুষ্ঠানাদি পালনসহ যে কোন সমস্যায় আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে আমাদের ভিতর কোন ভেদাভেদ নেই। আমাদের একটিই পরিচয় আমরা সকলে বাংলাদেশী। নেতৃবৃন্দ বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।