গত ১২/০৯/২০২৫ খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র আছে মর্মে সংবাদ পেয়ে ফুলতলা থানা পুলিশ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় সাক্ষীদের সহায়তায় ১ টি দেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক ১২.৪০ ঘটিকার সময় জব্দ করে।
মসজিদের ভিতরে অস্ত্র রাখার পিছনে কে বা কাহারা জড়িত আছে বা কি উদ্দেশ্যে সেখানে অস্ত্র রাখা হয়েছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় ফুলতলা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির