রেলভূমির ভাড়া তিনগুন বৃদ্ধিতে খুলনার ৬ হাজার ব্যবসায়ী বিপাকে পড়েছেঃ আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ

আমরা বৃহত্তর খুলনাবাসীর ৮১১তম মাসিক সভা ও নতুন সদস্যদের পরিচিত সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে  স্থানীয় একটি চাইনিজ রেষ্টুরেষ্টে আজ সন্ধায় অনুষ্ঠিত হয় । সভায় নেতৃবৃন্দ বলেন,  রেলভূমির ভাড়া তিনগুন বৃদ্ধি  করায় খুলনার ৬ হাজার ব্যবসায়ী বিপাকে পড়েছে। রেলওয়ের অযৌক্তিক ও খামখেয়ালির কারণে খুলনায় রেল ভূমি ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়বে। সভায় রেলওয়ের ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত  রেলওয়ের অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয় । খুলনা নগরীর রুপসা -শিপইয়ার্ড -রুপসা  ব্রিজ পর্যন্ত সড়কের নির্মান বন্ধ ঘোষণা করায়  ক্ষোভ প্রকাশ করা হয়  এছাড়া ডেংগু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানানো হয় । সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নারী উদ্যোক্তা শামীমা সুলতানা সিলু, সহ সভাপতি রোটাঃ সরদার আবু তাহের, কবি সৈয়দ আলী হাকিম, মোহাম্মদ আরিফ, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, এস এম রহমান, শেখ ওমর ফারুক কচি, মনির হোসেন, রুহুল আমিন মিঠু, নাজমুল হক মুকুল, এস ওয়াহিদর রহমান বাবু, মনোয়ার হোসেন লাভলু, মোঃ আজিজুল হক,  মীর কাওছার মিজু, ফিরোজ আহমেদ, নাজমুল তারেক তুষার, জিএম ফারুক,  সাঈদা পারভিন, শেখ শাহরিয়ার, আবির আহমেদ প্রমূখ। খবরঃ বিজ্ঞপ্তির