দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২) নাম  এক ব্যাক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের  নুর আহম্মদের ছেলে।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ ভোরে খবর পাই আমার ভাইকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জহির ১৬ বছর ধরে আফ্রিকায় ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১৬ বছর তিনি দেশে আসেননি। শেষমেষ ফিরলেন লাশ হ’য়ে।