দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নিহত পাইলট তৌকিরের স্ত্রী 

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন পাইলট তৌকির আহমেদের স্ত্রী।

তিনি আরো বলেন,” আমাদের বিয়ের মাত্র ছয় মাস হয়েছে সংসার কি তা বুঝে ওঠার আগেই সে চলে গেছে, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আপনারা ক্ষমা করলে হয়তো সে বেহেস্ত যেতে পারবে।” -( সামাজিক যোগাযোগ মাধ্যম)

 

উল্লেখ্য, এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম বৌ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। অনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট।  

তৌকিরের স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। ঢাকায় বিমানবাহিনীর কোয়াটারে থাকতেন এই নবদম্পতি। 

 

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়।