গোপালগঞ্জে কারফিউ জারি রেখে মিডিয়া ব্লাক আউট করে কতশত গ্রেফতার..!

বাংলাদেশের আইনে সুস্পষ্ট ভাবে লেখা আছে, ”  কি অভিযোগে বা অপরাধে কাউকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে।” গোপালগঞ্জের বাড়ি বাড়ি থেকে রাতের অন্ধকারে লোকজনকে (যাদের স্বজনেরা সামজিক মাধ্যমে লিখছেন কিংবা বিভিন্ন বার্তায় খবর দিচ্ছেন ) তুলে নিয়ে যাওয়া হচ্ছে । 

 

জনমনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক – ‘ তুলে নিয়ে এই লোকজনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ? কিংবা কোথায় রাখা হচ্ছে তাদের ? অথবা কি অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে?   

আরও প্রশ্ন আসে – গত ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত কতশত মানুষ গ্রেফতার হয়েছে ? গোপালগঞ্জে কারফিউ জারি রেখে মিডিয়া ব্লাক আউট করে সেনাবাহিনী সেখানে না জানি কি বীভৎস অভিযান পরিচালনা করছে । এ জিজ্ঞাসা গোটা দেশ ছাড়িয়ে দুনিয়াতে এখন ।

 

দেশের মানুষ দেখেছে, “সেনাবাহিনীর বুটের তলা দিয়ে পিসে এক যুবককে কি নির্মমভাবে নির্যাতন করা হয়েছে!” 

আরও দেখেছে-ঃ “সেনাবাহিনী একে ৪৭’ তাক করে রেখেছে। আরেক সেনা কর্মকর্তা বলছেন”গুলি কর,গুলি কর!”