ছবিঃ ১৬ জুলাই ‘২৫ এ উত্তাল গোপালগঞ্জ ।
ইউনুস সরকারের বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা -সমাবেশ কিংবা তাদের যেকোনো কর্মসূচীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কি মানা ?
যেমন তারা ধানমন্ডি-৩২ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে -কেউ কোন প্রতিবাদ করেনি।সেনাবাহিনী ধানমন্ডি-৩২ ভাঙ্গার সময় হামলাকারীদের “ভুয়া -ভুয়া” ডাক শুনে চলে এসেছিল।সেটা কারোরই ভোলার কথা নয়।পুলিশ যায়নি ৩ রাত ২ দিন।ঠিক তেমনি ভাবেই এনসিপি যেখানে ভাঙ্গতে চাইবে – সাধারণ মানুষ তাঁর প্রানের তাগিদেও প্রতিরোধ গড়ে তুলতে পারবে না?