গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে গাড়িবহরে হামলা ঘটনা ,১৪৪ ধারা জারি

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জে সমাবেশ শেষ হওয়ার শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আজ বুধবার (১৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে।