নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পর দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। (অনলাইন)
উল্লেখ্য, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এরপর দলটির প্রথম সারির নেতা সারজিস আলম,হাসনাত আব্দুল্লাহ,আক্তার হোসেন সেনা বাহিনীর এপিসিতে ও পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে।
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা চালানো হয়। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌর পার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।