উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য অধিদফতরের উদ্যোগে ‘পিআইডি টেলিফোন গাইড – ২০২৫’ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মিডিয়া তালিকাভুক্ত শুধু জাতীয় পত্রিকার খুলনা জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীর নাম, পত্রিকার নাম, কর্মরত পদের নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা প্রয়োজন। অন্তর্ভূক্তিমূলক টেলিফোন গাইড প্রস্তুতের জন্য নির্ধারিত ছকে (সংযুক্ত) সংশ্লিষ্ট তথ্যাবলী পূরণ করে (ইংরেজিতে) কর্মরত গণমাধ্যমের আইডি কার্ডের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে আগামী ১৫ জুলাই, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিশেষ প্রয়োজনে ০১৭২৪-৯৪৯৫৩৪ মোবাইল নম্বরটিতে যোগাযোগ করা যেতে পারে। খবরঃ বিজ্ঞপ্তির