একজন মাদ্রাসার শিক্ষক আলেম। মাদ্রাসায় পড়ুয়া শিশুটিকে নির্দয় আর নির্মমভাবে প্রহার বা মেরেছে। এটা প্রহার বা মারা নয় -এটা স্পষ্টত শিশু নির্যাতন । এই সব শিশু নির্যাতনের অপরাধীদের দেশের প্রচলিত আইনে কয়জনের শাস্তি হয়? এ জাতীয় ঘটনা আমাদের সমাজে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলছে ?
আলেম কাকে বলে?
“আলেম” শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ জ্ঞানী। সাধারণভাবে, যিনি ধর্মীয় জ্ঞান, বিশেষ করে ইসলামি ধর্মগ্রন্থ কুরআন ও হাদিসের জ্ঞান রাখেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেন, তাকে আলেম বলা হয়।
সংক্ষেপে, আলেম হলেন তারা যারা ধর্মীয় জ্ঞান ও প্রজ্ঞা রাখেন এবং সেই জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেন।