খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

প্রতিবেদকঃ

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা বিভাগীয় প্রধান মামুন রেজা (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে,গতকাল শুক্রবার রাত ৯ টার দি‌কে নগরীর শান্তিধাম রোডস্থ নিজ বাসায় থাকাকালীন বুকে ব্যাথা অনুভব করেন । এরপর তা‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক রাত ১০ টার দি‌কে তা‌কে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে তার দাফন সম্পন্ন করা হবে।