খুলনা জেলার দাকোপ থানা পুলিশ স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে। গত ১৮/০৬/২০২৫ খ্রিঃ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন কামারখোলা ০২ নং ওয়ার্ড এলাকা হতে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহরিয়ার হাসান জিম (২১)।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম ৯ম শ্রেনীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেফতারকৃত মোঃ শাহরিয়ার হাসান জিম বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভিকটিমের পরিবার বিষয়টি জানার পর গ্রেফতারকৃত শাহরিয়ার হাসান জিমকে অনুরোধ করে যেন সে ভিকটিমকে আর উত্যক্ত না করে। কিন্তু মোঃ শাহরিয়ার হাসান জিম আরো ক্ষিপ্ত হয়ে গত ১৫/০৬/২০২৫ খ্রিঃ সন্ধ্যায় দাকোপ থানাধীন কালিনগর এলাকা হতে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় গত ১৮/০৬/২০১৫ খ্রিঃ দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির