সরকারি বিএল কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচী

সরকারি বিএল কলেজ খুলনা-তে পূবালী ব্যাংক পিএলসি,
এর প্রধান কার্যালয়ের এডিসি ডিভিশনের তত্ত্বাবধানে
ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচীর
আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১ টায় ঐতিহ্যবাহী সরকারী
ব্রজলাল কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসি খুলনা
শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শফিকুল
ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর
সেখ মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, পূবালী ব্যাংক
পিএলসি-এর খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক
শেখ মোঃ সামছুদ্দোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং
বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সনজিৎ
সিংহ, পূবালী ব্যাংক পিএলসি-এর খুলনা আঞ্চলিক
কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ,

পূবালী ব্যাংক পিএলসি-এর খুলনা জেলার অন্যান্য শাখা
ব্যবস্থাপকবৃন্দ।খবর বিজ্ঞপ্তির