খুলনা জেলার তেরখাদা থানা পুলিশ গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত ১৫/০৬/২০২৫ খ্রিঃ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন পারহাজী গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ রানা মোল্যা (২৪)।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রানা মোল্যা ভিকটিমের প্রতিবেশী। সে বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় গত ১১/০৬/২০২৫ খ্রিঃ রাতে মোঃ রানা মোল্যা ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করে।
এই ঘটনায় গত ১৫/০৬/২০২৫ খ্রিঃ তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির