বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট ক্রোয়েশিয়ায় ‘লি’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
জানা গেছে, শুটিং-এর সময় পা পিছলে পড়ে গিয়েছেন কেট। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। চলতি সপ্তাহেই শুটিং-এ ফিরবেন অভিনেত্রী।তথ্য সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস/ অনলাইন।