এয়ারকন্ডিশনের আরামে বসে সংস্কারের কথা বলা নিছক ভণ্ডামিঃ তারেক রহমান

নিউজ ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন; “আজ যাঁরা বড় বড় অফিসে, এয়ারকন্ডিশনের আরামে বসে সংস্কারের কথা বলছেন, তাঁরা মূলত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন—বেতন, বোনাস, ভাতা এবং গাড়ি পাচ্ছেন। এতো সুবিধা নিয়ে সংস্কারের কথা বলা নিছক ভণ্ডামি।”

আজ রোববার বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা: ৩১ দফা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বিএনপি যখন সংস্কারের কথা বলেছে, তখন আমরা সুবিধাভোগী অবস্থানে ছিলাম না। বরং আমরা রাজপথে ছিলাম—একদিকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, অন্যদিকে দেশ গঠনের রূপরেখা ভাবছি।”

সংস্কার আগে, নির্বাচন পরে—এমন দাবিকে সরাসরি খণ্ডন করে তিনি প্রশ্ন তোলেন, “এই দাবিদারদের মধ্যে কজন শেখ হাসিনার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেছে? স্বৈরতান্ত্রিক সরকারের মুখোমুখি দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছে?”

এ প্রসঙ্গে অন্য দলগুলোর উদ্দেশে ইঙ্গিত করে তিনি বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, তারা কখনো নিজেদের সদস্যদের জবাবদিহির আওতায় আনে না। অথচ বিএনপি চেষ্টা করছে অন্যায়কারীদের বিচারের আওতায় আনতে। আমরা বলেছি—অন্যায়কারী কেবল অন্যায়কারী, তিনি দলের হলেও ছাড় নেই।”

তারেক রহমান আরও বলেন, বিএনপির লক্ষ্য একটাই—বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। “