বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১ মার্চ শনিবার বিকেল ৫ টায় নগরীর সোনাডাঙ্গা হাসানবাগ মোড়ে ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার’ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি, সিনিয়র যুগ্ন আহবায়ক মুনতাসির আল মামুন, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বকশি, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির