“নতুন বাংলাদেশ: চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” এই স্লোগানকে সামনে রেখে
জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর
জাতিসংঘ শিশু পার্ক চত্বরে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী
তথ্যমেলা। সকাল ১১ টায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( শিক্ষা ও আইসিটি) জনাব দেবপ্রসাদ পাল
ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তথ্যমেলা ২০২৫ এর উদ্বোধন করেন। উল্লেখ্য, তথ্যমেলার উদ্বোধনী দিনে
তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও
দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ২৭ টি সরকারি ও ৪ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৩১ টি
প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মোঃ ইউসুপ আলী এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন এর অতিরিক্ত কমিশনার জনাব
কুতুব উদ্দিন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক জনাব আবু সাইদ, প্রাথমিক শিক্ষা
এর বিভাগীয় উপ পরিচালক ড.মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের
উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব
গুলাশান আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক-খুলনা এর সভাপতি অধ্যাপিকা রমা রহমান এবং মুল
আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ক্লাস্টার
কোঅর্ডিনেটর জনাব ফিরোজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তথ্যের অবাধ প্রবাহ অবশ্যই
আমদের নিশ্চিত করতে হবে। নাগরিকের সাথে অর্থপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে হলে অবাধ তথ্য প্রবাহ
নিশ্চিত করতে হবে। জনগণকে ক্ষমতায়িত করতে হলে বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই
অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সকল
প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে এবং নাগরিকদের প্রতি অনুরোধ, তথ্যের জন্য আবেদন
করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সুনির্দিষ্ট তথ্য যেন চাই। ওয়েব সাইটের মাধ্যমে এখন
প্রায় সকল তথ্যই সেবাগ্রহিতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি দুর্নীতি হ্রাসে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা সভার সভাপতি খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মোঃ ইউসুপ আলী বলেন ্#৩৯; অতীতের
যে কোন সময়ের চেয়ে এই তথ্য মেলা আরও বেশি প্রাসঙ্গিক, সরকারি অনেক প্রতিষ্ঠান এখানে
অংশগ্রহণ করেছে যারা তাদের সেবা সম্পর্কে উপস্থাপন করছে, যা নাগরিকদের জন্য খুব জরুরি।
আমাদের স্বপ্রণোদিত ভাবে তথ্য নিশ্চিত করতে হব্#ে৩৯;। উদ্বোধনী দিনের আলোচনা অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সনাক,
ইয়েস ও এসিজি সদস্যসহ সহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীগন। প্রসঙ্গত আজ বিকাল ৪ টায়
পানি উন্নয়ন বোর্ড-১ এবং জেলা রেজিস্ট্রেশন অফিস এর সেবা বিষয়ক উপস্থাপনা এবং নাগরিকদের
প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে নাগরিকগণ উক্ত প্রতিষ্ঠানের সেবার মান ও অভিজ্ঞতা তুলে ধরেন।
দিনের সর্বশেষ কার্যক্রম হিসাবে সন্ধ্যায় আয়োজন করা হয় দুর্নীতি বিরোধী নাটক ও
সাংস্কৃতিক অনুষ্ঠান। খবরঃ বিজ্ঞপ্তির