আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রিঃ
সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রঃ তারিখ সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাতক্ষীরা মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম।।
প্রধান অতিথি উপমহাপরিচালক সমাবেশে উপস্থিত সকল সদস্য- সদস্যাদের উদ্দেশ্যে বাহিনীর অগ্রগতি ও উন্নয়ন মূলক কার্যক্রমসহ দিকনিৰ্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাতক্ষীরা মোঃ মনিরুল ইসলাম, পরিচালক সাতক্মীরা আনসার ব্যাটালিয়ন এফতেখারুল ইসলাম, সিভিল্লি সার্জন সাতক্ষীরা ডাঃ মোঃ আঃ সালাম।
সমাবেশের শুরুতে প্রধান অতিথি উপমহাপরিচালক বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন পুরুস্কার প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির