কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

 

কুষ্টিয়া শিল্‌পকলা একাডেমি অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ব্রিঃ তারিখ সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়।

জেলা কমান্‌ড্যান্‌ট মোঃ শফিউল আযম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেব্রুজের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম

প্রধান অতিথি উপমহাপরিচালক সমাবেশে উপস্থিত সকল সদস্য-সদস্যাদের উদোষে বাহিনীর অগ্রগতি ও উন্‌নয়ন মূলক কার্যক্রমসহ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন, মোঃ সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া প্রণব কুমার সরকার, জেলা কমান্‌ড্‌যান্ট মাগুরা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতা পাৰ্থ পূরদীপ, আচলিক ব্যবস্থাপক আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কুষ্টিয়া মোঃ শফিকুল হাসান।

সমাবেশের শুরুতে প্রধান অতিথি উপমহাপরিচালক বেলুন, ফেস্‌টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন পুরুস্কার প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির