খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপ‌তি মনা, ‍তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত

ফাইল ছবি।

নিউজ ডেস্ক :

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকটে শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম ‍তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার বিকালে কাউন্সিলর অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে,
কাউন্সিলে সভাপতি পদে অ্যাডভোকটে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট এবং সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন।