খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামের এক যুবক নিহত 

ছবিঃ অনলাইন হতে সংগৃহীত ।

নিউজ ডেস্ক :

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে এ ঘটনা সংগঠিত হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত আলামিন একটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে।

শেষ খবরে জানা গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।