ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা দুবাই যাচ্ছেন

ফাইল ছবি।

নিউজ ডেস্ক:

 

ড.মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, ‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন।’ অনলাইন।