সাতক্ষীরা আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্কঃ
সাতক্ষীরা আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, কিছুদিন ধরে বুধহাটা ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। অনলাইন।

আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রবের গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালীর গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৭-৮ জন আহত হয়েছেন।