প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ করতে হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের
শিক্ষক সমাজ আজ হতাশ। শিক্ষকদের উদ্দ্যেশে উপদেষ্টা অধ্যাপক
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যে শিক্ষক সমাজ ব্যাথিত
হয়েছে। ফুঁসে উঠেছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন
ঐক্য পরিষদ খুলনার শিক্ষকেরা। তাই এই মূহুর্তে উপদেষ্টার উচিত
পদত্যাগ করার। এভাবে বললেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন
ঐক্য পরিষদ মহানগর শাখার নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর শিববাড়ী মোড়ে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ
আনিসুজ্জামান। সঞ্চালনা করেন শিক্ষক রাশেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, শফিউর রহমান,তারিকুর হাসান,
এস কে জামান, মোস্তাফিজুর রহমান, মানস রায়, মনির
হোসেন,রেশমা আক্তার, পারভিন আক্তার, দিলরুবা ইয়াসমিন, মো:
নাসির, সুলতানা পারভীন হ্যাপি, সেতারা বেগম, সরদার দেলোয়ার
হোসেন, ইয়াসিন, আল মামুন, সঞ্জয় কুমার গাইন, মনিয়ারা
নাসরিন, নুসরাত শায়লা, মুক্তা খানম প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির