খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা আনন্দের একটি বিষয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিশেষ প্রয়োজন। খেলাধুলায় জয়-পরাজয় থাকবে, শিার্থীদের অংশগ্রহণই বড় কথা। ক্রীড়া চর্চার মাধ্যমে শিার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।
কেসিসি প্রশাসক আজ বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তারুণ্যের উৎসবকে সামনে রেখে ক্রীড়া প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
সন্তানদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখার ওপর গুরুত্বারোপ করে কেসিসি প্রশাসক আরও বলেন, তারা যেন লেখা-পড়ায় মনোযোগী না হয়ে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়। জুলাই-আগস্টে শিার্থীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের কর্ণধার। এ কারণে তাদেরকে সঠিক পথে পরিচালিত করা জরুরী। অর্থাভাবে কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেদিকে সকলকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান ও থানা মাধ্যমিক শিা অফিসার মোঃ আব্দুল মমিন। স্কুলের ভারপ্রাপ্ত অধ্য মোঃ ইমরুল কায়েস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক-শিার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রশাসক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। খবপ্রঃ বিজ্ঞপ্তির