প্রতিবেদকঃ
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য,খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য আলমগীর হান্নানের পিতা মোঃ আব্দুল মালেক (৭৮) গতকাল বুধবার রাত সোয়া ৯টায় নগরীর টুটপাড়া ঘোষের ভিটায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ টুটপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠন শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।