নিইজ ডেস্ক :
দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী- গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবাদলিপিতে।
গতকাল বুধবার (৯ অক্টোবর) পাঠানো এক প্রতিবাদলিপিতে এই তথ্য জানানো হয়। অনলাইন।
প্রতিবাদলিপিতে আইএসপিআর জানায়, গত ০৭ ও ০৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়।
এমতাবস্তায়, উক্ত সংবাদটির সংশোধনী প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।