নিউজ ডেস্কঃ
আমরা আবারও মৌলবাদ আর জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদারপন্থী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চাই। আওয়ামী লীগ দুর্নীতি ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিক্ষক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসব বলেন।
তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিবে বিএনপি বলে বক্তব্যে জানান।
মির্জা ফখরুল বলেন, সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো চেষ্টা হলে তা মানা হবে না।
এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।