সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

নিউজ ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) মারা গেছেন। তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার বাংলাদেশ মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে,
রাতে বি চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, মৃত্যুর সময় হাসপাতালে বিছানার পাশে স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলে মাহি বি চৌধুরীসহ সবাই পাশে ছিলেন।

এদিকে, বি চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাজনৈতিক মহলে শোক নেমে এসেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার (২ অক্টোবর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি আগেও একাধিকবার এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।