নিউজ ডেস্কঃ
দেশে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি ৬০ জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে বলে প্রাপ্ত তথ্য জানা গেছে।
সকাল ৯ টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১ টা থেকে এবং বিকেল ৫ টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
এদিকে, কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলবে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে রাজধানীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে ।