১ লা জুন খুলনা মহা নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

 

খুলনা মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১ জুন ২০২৪ তারিখ শনিবার থেকে শুরু হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল সাড়ে ৯ টায় নগরীর ২নং কাস্টম ঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৫’শ ৯৪ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭ হাজার ৮’শ ৪৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে ৭’শ ১০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৪’শ ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। খবর; বিজ্ঞপ্তির