পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর জোড়াগেটে কোরবানির গরু-ছাগলের হাট-২০২৪ আয়োজনের ল্েয এক বিশেষ সভা আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার ল্েয সভায় মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ-কে আহবায়ক ও কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু-কে সদস্য সচিব করে হাট পরিচালনা কমিটি গঠন করা হয়। মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ টোনা, কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মোঃ ইমরুল হাসান’কে কমিটির যুগ্ম-আহবায়ক এবং সকল কাউন্সিলরদের কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, আগত ক্রেতা-বিক্রেতাদের চিকিৎসা ব্যবস্থা, জাল টাকা সনাক্তকরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, হাটে অবস্থানরত পশু চিকিৎসার ব্যবস্থা, নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত ১’শ ৪১টি পয়েন্টে গরু-ছাগল জবাই নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিটি কর্পোরেশন’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে কেসিসি কর্তৃপ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ইতোমধ্যে অনেকগুলি রাস্তা মেরামত কাজ সমাপ্ত করা হয়েছে। চলমান কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে। সেবার মনোভাব নিয়ে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ ও এস এম খুরশিদ আহম্মেদসহ কাউন্সিলর, সংরতি আসনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম। খবরঃ বিজ্ঞপ্তির