খুলনা জেলা প্রশাসনের সহযোগিতা এবং বিসিক জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিববাড়ি বিসিক চত্বরে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বিকাল চারটায় এ মেলার উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। খবরঃ বিজ্ঞপ্তির