১ জুন বিশ্ব দুগ্ধ দিবস

১ জুন খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় খুলনার নূরনগর বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খবরঃ বিজ্ঞপ্তির