শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
(এসএইচএমইউ) খুলনা স্থাপনের জন্য ভূমি
অধিগ্রহন, ভূমি উন্নয়ন এবং মৌলিক
অবকাঠামো নির্মাণ প্রকল্পটি একনেক সভায় গত
৯ মে অনুমোদিত হয়। এ উপলক্ষে গতকাল রবিবার (১২
মে) রাত ৯টায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ
সালাহউদ্দিন জুয়েলের সাথে তার বাসভবনে সৌজন্য
সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা
মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার উপাচার্য অধ্যাপক
ডাঃ মোঃ মাহবুবুর রহমান ও প্রকল্পের সম্ভাব্যতা
সমীক্ষা যাচাই প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ
মেহেদী নেওয়াজ।
প্রকল্পের মোট প্রাক্কলিত মূল্য এক হাজার ৮৭৪ কোটি
৫৪ লাখ ৫১ হাজার টাকা। প্রকল্পটিতে মূলত যে
বিষয়গুলো রয়েছে তা হল- ভূমি অধিগ্রহণ, ভূমি
উন্নয়ন, একটি প্রশাসনিক ভবন, দুইটি
একাডেমিক ভবন, একটি ডরমেটরি এবং একটি
ইউটিলিটি কমপ্লেক্স নির্মিত হবে।খবরঃ বিজ্ঞপ্তির